চুয়েটের প্রশাসনিক দায়িত্ব থেকে আরাফাতকে সরানোর দাবি শিক্ষক সমিতির

চুয়েটের প্রশাসনিক দায়িত্ব থেকে আরাফাতকে সরানোর দাবি শিক্ষক সমিতির
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আরাফাত রহমানকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। সংগঠনটি জানিয়েছে, অধ্যাপক আরাফাতের ওপর তাদের আস্থা নেই।

রোববার এক বিজ্ঞপ্তিতে ১৪ অক্টোবর অনুষ্ঠিত জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত নিশ্চিত ও সংশোধিত আকারে তুলে ধরে এ অবস্থান জানায় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর নবনিযুক্ত উপাচার্য বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এসে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে প্রবেশ করেন।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী দুটি বাসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত হন। পাশাপাশি প্রশাসনিক ভবন ও দুটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ পরিস্থিতিতে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা একমত হন যে, উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার নবনিযুক্ত উপাচার্যকে বহন করতে হবে। সভায় উপাচার্যের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক সমিতির আগের সাধারণ সভার সিদ্ধান্ত অমান্য করে নতুন উপাচার্যের বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ এবং পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহের সময় যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাতের অনাকাঙ্ক্ষিত উপস্থিতির নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি।

একই সঙ্গে সমিতির সদস্যদের কাছে আস্থা হারানোর কারণে আরাফাতকে চুয়েটের সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কোনো শিক্ষক সম্পৃক্ত হলে, এর ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে সম্পূর্ণ দায়ী থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad