প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি এর একটি দল নোয়াখালীর কবিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রবিউল সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি -১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। গত ৫ অক্টোবর রাতে সুধারাম মডেল থানা এলাকার ধন্যপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে তাকে ধর্ষণ করে আসামি রবিউল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নোয়াখালীর সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad