মহেশপুরে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু

মহেশপুরে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু
ঘটনাস্থলে নিহতের স্বজনেরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগনের জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিহাদ হোসেন নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করে।

পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ফরিদপুরে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad