কানাডার অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প

কানাডার অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কানাডার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘কানাডা কোটি কোটি মানুষকে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে এবং এর ফলে সৃষ্ট সমস্যা শিগগিরই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

এই অভিবাসন নীতির কারণে কানাডায় বেকারত্ব বাড়ছে দাবি করে তিনি এটিকে ‘লিবারেল টেকওভার’ হিসেবে উল্লেখ করেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট।

কানাডা গত দুই বছরে অভিবাসন গ্রহণের হার কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে অস্থায়ী বাসিন্দা প্রবেশের সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে কানাডার ইমিগ্রেশন বিভাগ।

এদিকে দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দর্শনার্থী, অস্থায়ী কর্মী, শিক্ষার্থী, অভিবাসী ও শরণার্থীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে এবং নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক অধিকার বা সংগঠিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার মতো কারণে কাউকে দেশে প্রবেশের অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এল, যখন কানাডা অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসন, কর্মসংস্থান ও সরকারি সেবার ওপর চাপ মোকাবিলায় নীতি পরিবর্তন করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad