লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি, তিন হোটেলের ১০ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি, তিন হোটেলের ১০ লাখ টাকা জরিমানা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে তিন হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো. ওমর ফারুক। নিরাপদ খাদ্য আইন অমান্য করার অপরাধে এসব অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার শিকার প্রতিষ্ঠানগুলো হলো, লক্ষ্মীপুর সদরের রাজমহল হোটেল, নূর জাহান হোটেল ও মোহাম্মদীয়া হোটেল। এর মধ্যে রাজমহল হোটেলকে ৪ লাখ টাকা, নূর জাহান হোটেলকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুরের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্য আদালত এ জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা সু-মুদু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। পাশাপাশি পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।

অভিযানের সময় হোটেল-রেস্তোরাঁ মালিক ও সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য আইন মেনে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad