রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৫৩, গুলশানে ৩৬, উত্তরায় ৩৫ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে দুই হাজার ১৯৪ পিস ইয়াবা, তিন কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং এক হাজার পিস রং কাগজ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।


