যুক্তরাজ্য নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিচ্ছে কানাডা

যুক্তরাজ্য নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিচ্ছে কানাডা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিতে বুধবার আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কানাডা। এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের অংশীদারদের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, কানাডা জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে কানাডার অংশগ্রহণে যুক্তরাজ্যের সমর্থনকে তিনি স্বাগত জানিয়েছেন।’

যুক্তরাজ্যে কার্নি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বৈঠকের পর বিবৃতিটি দেওয়া হয়। বৈঠকে দুই নেতা দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

জেইএফে রয়েছে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য।

আরও পড়ুন

কার্নির কার্যালয় জানায়, গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের (জিসিএপি) মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার সুযোগ নিয়েও দুই নেতা আলোচনা করেন। চলতি বছরের জুলাইয়ে কানাডা এই কর্মসূচিতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়।

ডাউনিং স্ট্রিট আলাদা বিবৃতিতে জানায়, দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। অভিন্ন উদ্বেগ মোকাবিলা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রযুক্তি খাতের একসঙ্গে কাজ করার গুরুত্বের বিষয়ে তাঁরা একমত হন।

বার্নহাম চলতি গ্রীষ্মে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে প্রথম পর্যবেক্ষক দেশ হিসেবে কানাডার যোগ দেওয়াকে স্বাগত জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad