জামালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জামালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে আখখেতে কাজ করার সময় সাপের কামড়ে আব্দুল মোতালেব (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের আখখেত পরিচর্যা করছিলেন মোতালেব। এ সময় তাকে একটি সাপ কামড় দেয়। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

পরে বিকালে স্বজনদের অনুরোধে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সাপের কামড়ে আহত ওই কৃষককে দুপুরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে স্বজনদের ইচ্ছায় জামালপুরে স্থানান্তর করা হলে পথে তিনি মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর