ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৭ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৯ জন (সরকারি হাসপাতালে ১৭০ জন এবং বেসরকারি হাসপাতালে ৯৯ জন)। ঢাকার বাইরে খুলনা বিভাগে সর্বোচ্চ ১৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের বয়সভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৩ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৬ দশমিক ২ শতাংশ। ২৪ ঘণ্টায় বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ আক্রান্ত রোগী রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে (১৬৩ জন) এবং ২৬ থেকে ৩০ বছর বয়সে (১৫৮ জন)। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ চারজন এবং নারী একজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৮ হাজার ২৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ১ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১০৭ জন, যার মধ্যে নারী ৫৫ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৮ জন এবং চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগ ও এলাকাভিত্তিক মোট মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোশনে (ডিএসসিসি) সর্বোচ্চ ৩৬ জন, খুলনায় ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোশনে (ডিএনসিসি) ১৫ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোশনের বাইরে) ৩ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মাসভিত্তিক হিসেবে দেখা যায়, গত আগস্ট মাসেই সর্বোচ্চ ২০ হাজার ৫৩৬ জন আক্রান্ত এবং ৪৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর