কেজিডিসিএল’র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কেজিডিসিএল’র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর ষোলশহর, ফৌজদারহাট ও হালিশহরস্থ স্থাপনাগুলোতে একযোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর, অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর মহান শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরিশেষে দেশ, জাতি ও কোম্পানির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর