পাবনায় মারধরের শিকার দিনমজুরের মৃত্যু

পাবনায় মারধরের শিকার দিনমজুরের মৃত্যু
চাটমোহর থানা, পাবনা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার চাটমোহরে প্রতিবেশীর মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি (৫০) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল বারেক চাটমোহর উপজেলার সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট সকালে আব্দুল বারেক তার পাঁঠা ছাগলকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ নিয়ে প্রতিবেশী রবিউল ইসলামের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বারেকের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত বারেকের মরদেহ বাড়িতে আনা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর