স্বর্ণ বিক্রির ফাঁদ পেতে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

স্বর্ণ বিক্রির ফাঁদ পেতে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ বিক্রির কথা বলে ফাঁদ পেতে এক ব্যক্তির কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তানভীর আবেদীন জুয়েল, মজিবুর রহমান ও ক্যাপ্টেন জাকির।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব টাইমস অব বাংলাদেশকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রথমে তানভীর আবেদীন জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে মজিবুর রহমান ও ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্বর্ণ কেনার উদ্দেশ্যে ৩৮ লাখ টাকা নিয়ে ধানমন্ডি লেক এলাকায় যান ভুক্তভোগী। সেখানে স্বর্ণ দেওয়ার কথা বলে গ্রেপ্তার ব্যক্তিরা তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে এবং পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর