সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট 

সংসদ থেকে বিরোধী দলের ওয়াক আউট 
Advertisement
Advertisement

বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময় ওয়াক আউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ।

‘এটি শাহবাগ স্কয়ার নয়’ এবং এর আগে ‘এটি পল্টন ময়দান নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে বিরোধীদলীয় সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ ও হট্টগোল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে একাধিকবার উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাতে হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad