দেশে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে আরও ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ।
চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট ২৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন এবং খুলনা বিভাগে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত দেশে সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৪৭ জনে । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯৩ জন এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৮ জন ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর রোগ নিয়ন্ত্রণ শাখার দেওয়া এক তুলনামূলক চিত্রে দেখা গেছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৫৯৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫২ জন । সেই তুলনায় ২০২৬ সালের একই সময়ে (১ জানুয়ারি থেকে ৮ জুলাই) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৭ হাজার ৭৪৭ এবং ২৪ জন।


