অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখবে সরকার

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখবে সরকার
সংবাদ সন্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের সময় ১২ হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনা সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই ১২ হাজার কোটি টাকা দুর্নীতি ঘটনায় সরকারের দুটি পক্ষই জড়িত থাকতে পারে। এর একটি হলো রাষ্ট্রীয় কর্মচারীরা, অন্যটি হল উপদেষ্টারা। দেশে দুর্নীতি দমন কমিশন আছে। তারা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।’

‘আমি বলছি না তারা কোনো দুর্নীতি করেছে, আবার এও বলছি না যে তারা কোনো দুর্নীতি করেনি,’ যোগ করেন তিনি।

সারাদেশে একযোগে আরবি হরফে পতাকা ওড়ানোর ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এটি এত ব্যাপকভাবে ছড়িয়েছে যে সরকার এ বিষয়ে খতিয়ে দেখছে। যেহেতু বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়েছে তার পেছনে বড় কোনো কারণ থাকতে পারে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।’ এ বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘এই পতাকা ওড়ানোর পেছনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনার কারণে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে করতে পারে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad