১৯ মাস পর এক সৈনিককে মুক্তি দিল হামাস

১৯ মাস পর এক সৈনিককে মুক্তি দিল হামাস
ইসরায়েলি-আমেরিকান সৈনিক ইদান আলেক্সান্ডার। ছবি: এপি
Advertisement
Advertisement

গাজায় জিম্মি দশা থেকে ১৯ মাস পর মুক্তি পেলেন ইসরায়েলি-আমেরিকান এক সৈনিক। ইদান আলেক্সান্ডার নামে এই সৈনিককে ফিলিস্তিনের সশস্ত্র বিদ্রোহী বাহিনী হামাস।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্প প্রশাসনের প্রতি সদিচ্ছার সূচক হিসেবে এই জিম্মি মুক্তি হলো, যা ইসরায়েলের সঙ্গে নতুন অস্ত্রবিরতির সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ২১ বছর বয়সী আলেক্সান্ডারকে সোমবার রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে  হেলিকপ্টারে করে নেওয়া হয় তেলআবিবের হাসপাতালে। এ সম্পর্কিত ভিডিও ও ছবিতে ক্লান্ত ও ফ্যাকাশে দেখা হলেও তাকে পরিবারের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে হাস্যোজ্জ্বল বলে মনে হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় তাকে অপহরণ করা হয়। তার মুক্তি ইসরায়েল-হামাস সাম্প্রতিক যুদ্ধের মধ্যে প্রথম।

আলেকজান্ডারের মুক্তির খবর ছড়িয়ে পড়লে তেলআবিব ও তার নিউ জার্সির শহরে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, ইসরায়েল বলেছে, আরও জিম্মিদের মুক্ত করতে এবং হামাসকে চাপ দিতে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad