১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই জটিল: অর্থ উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই জটিল: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই জটিল হতে যাচ্ছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগে আরও নির্বাচন হয়েছে, কিন্ত এবারের স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভানের’ মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধনের সময় এক সভায় এসব কথা বলেন তিনি।

জুলাই বিপ্লবের অর্জন সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক প্রবণতাও রয়েছে। আপনারা সেসব নিয়ে ভাববেন না। সব কিছু ইতিবাচকভাবে নিয়ে এগিয়ে যাবেন।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি এক্ষেত্রে সেটা হবে না। আপনারা ‘হ্যাঁ’ ভোট সমর্থন করে নিজেদেরকে শক্তিশালী করুন এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।’

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad