চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।
ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দেওয়ান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে কোনো একসময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখে আঘাতের আলামত পাওয়া গেছে।’
ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।


