সিলেটে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেট নগরীতে অভিযানে চালিয়ে আনোয়ার হোসেন মানিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

বৃহস্পতিবার ভোরে নগরীর পীরমহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে দা লাঠি, চাকু, হাতুড়িসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির জানান, বৃহস্পতিবার সকালে মানিককে সন্দেহভাজন হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এদিন বিকাল ৫টার দিকে সন্দেহভাজন হিসেবেই তাকে আদালতে পাঠানো হয়। এ ছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad