সাভারে শ্রীলংকান নাগরিকের মরদেহ উদ্ধার

সাভারে শ্রীলংকান নাগরিকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারের আশুলিয়া থেকে এক শ্রীলংকান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পলিশ।

বুধবার বিকালে আশুলিয়ার একটি বহুতল ভবনের তিন তলা থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তার বাড়ি শ্রীলংকার রাজধানী কলম্বোতে।

তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় তালিশমান বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাটিং ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বিকালে বন্ধু ও কয়েক সহকর্মী হাপুরাচিগেকে ফোন করেছিলেন। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাদের মনে সন্দেহ হয়। পরে তারা ফ্লাটে গিয়ে হাপুরাচিগের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের বন্ধু ও কয়েক সহকর্মীরা জানিয়েছেন, হাপুরাচিগে ওই ফ্ল্যাটটিতে আরও কয়েকজনের সঙ্গে থাকতেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি কেউই বুঝতে পারছেন না।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad