সাভারে এনসিপি ছেড়ে ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে

সাভারে এনসিপি ছেড়ে ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে
সেঁজুতি হোসাইন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে যুব শক্তির আহ্বায়ক ও জুলাইযোদ্ধা সেঁজুতি হোসাইনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেঁজুতি হোসাইন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সংবর্ধনা সভায় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাইযোদ্ধারা এ দলে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।’

এ সময় সেঁজুতি হোসাইন জানান, দেশের বৃহৎ রাজনৈতিক দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি ও তার অনুসারীরা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যোগদানকারী এনসিপি নেত্রী হেলেন জাহান রিফা ও সুজন আহমেদ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad