সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জ‌ে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী জানান, সন্ধ্যার পর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০/১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে পাশের মহিউদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনের মোটর সাইকেল গ্যারেজে বসে ছিলেন।

এমন সময় তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় ভেতরের এক কোনায় আগুন জ্বলছে।

বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম।

আরও পড়ুন

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশসহ বিএনপির নেতা কর্মীরা অফিস পরিদর্শন করেন।

রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad