কানাডার সাস্কাটুনে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত সাগ্নিক আসন্ন ফিফা বিশ্বকাপে ‘ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস’ অর্জন করেছে। বাংলাদেশের রাজবাড়ীর সঞ্জয় দে এবং পপি দের সন্তান সাগ্নিক সাস্কাটুনের গ্রেস্টোন হাইটস স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
ফুটবলের প্রতি ভালোবাসা এবং ছবি আঁকার আগ্রহ আছে এমন ১২ বছর বয়সী শিশুদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য ফিফা এবং হুন্দাই যৌথভাবে ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী দেশগুলোর শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
এই আয়োজনে বিজয়ীদের আঁকা ছবি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল টিমের বাসে প্রদর্শিত হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশি বংশোদ্ভুত সাগ্নিক ‘ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস’ পুরস্কার অর্জন করে।
এতে পুরস্কার হিসেবে সাগ্নিক একজন অভিভাবকসহ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পর্তুগালের খেলা মাঠে বসে দেখা, যুক্তরাষ্ট্রে আসা যাওয়া এবং সেখানে অবস্থানের সব খরচ এবং যাবতীয় সুযোগ-সুবিধাও পাবে।
সৃজনশীলতা, মৌলিকতা, বিষয়বস্তু এবং বিশ্বকাপের দর্শকদের আবেগকে কত ভালোভাবে শিল্পকর্মে ফুটিয়ে তোলা যায়-এই তিনটি বিষয় মাথায় রেখেই এই প্রতিযোগিতায় বিচারকরা তাদের রায় দেন। বিবেচনা করে বিচারকবৃন্দ তাদের রায় প্রদান করে।


