সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী
কালকিনিতে হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলেই এসব ক্লিনিকের অনুমোদন দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন।

এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে নির্বিঘ্নে যথাযথ চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad