গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ও চব্বিশের গণ-অভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলসহ (আইসিসি) আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চার জাতীয় সংসদ নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সে লক্ষ্যে শনিবার বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ‘ভারত আউট’ ডাক দেবে জুলাই ঐক্য।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্দীপ্ত সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেবেন।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে ওসমান হাদি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।


