রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন
সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহীতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়।

নতুন কমিটির বাকি সদস্যরা হলেন–সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, এক নম্বর সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা এবং দুই নম্বর সদস্য মোহাম্মদ মাইনুল আহসান (পান্না)।

রুহুল কবির রিজভী জানান, রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। মামুনুর রশিদ মামুন দলটির সদ্য বিলুপ্ত মহানগর কমিটির সদস্য সচিব ছিলেন। মাহফুজুর রহমান রিটন যুবদলের মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর