রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬

রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৬
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিনভর চালানো এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত অপরাধী।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজানের তত্ত্বাবধায়নের প্রতিটি থানার কর্মকর্তা, নিয়মিত টহল ও বিশেষ টিম একযোগে এ অভিযান চালায়।

আদাবর থানা এলাকা থেকে ১০ জন গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মোহাম্মদপুর থানায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নারীও আছেন।

তেজগাঁও থানায় গ্রেপ্তার হন সাতজন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজন, শেরেবাংলা নগর থানা থেকে একজন এবং হাতিরঝিল থানায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad