যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় ছুরিকাঘাতে ফারুক (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। সে পেশায় টাইলস মিস্ত্রি।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজলা নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিবসহ কয়েক কিশোর জানায়, তারা ওই এলাকাতেই থাকে। সন্ধ্যার কিছু আগে তারা দেখে, নয়ানগর আলফালা মসজিদের গলিতে ফারুককে ১০-১৫ জন কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। আহত করে সঙ্গে সঙ্গেই ঘাতকরা পালিয়ে যায়। পরে তারা কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে আসে।

তারা জানায়, ঘাতকরা একই এলাকার হতে পারে। তবে তারা কাউকে চিনতে পারেনি বলে দাবি করেছে। কিসের দ্বন্দ্বে ফারুককে ছুরিকাঘাত করেছে সেটিও তারা জানাতে পারেনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

জানা যায়, নিহত ফারুকের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম মো. আলম। বর্তমানে নয়ানগর এলাকায় থাকে তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর