যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনার প্রতীকী চিত্র। ছবি: এআই/টাইমস
Advertisement
Advertisement

যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

বৃহস্পতিবার যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার বাসিন্দা মাসুদুর রহমান মিলন (৪০) ও উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)। আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, প্রাইভেটকারটি যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান মিলন ও জুই। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad