যথাসময়ে দেশে নির্বাচন হবে: প্রেস সচিব

যথাসময়ে দেশে নির্বাচন হবে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ফটো
Advertisement
Advertisement

যথাসময়েই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই হবে।’

এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান রয়েছে বলেও জানান তিনি।

জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শফিকুল আলম জানান, অভ্যুত্থানের পর ভয়ংকর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি অর্জন করতে পেরেছে।

আরও পড়ুন

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের আগে যে কোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।’

চাঁদাবাজি প্রসঙ্গে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রমাণ পেলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাধীনতার ৫৪ বছরেও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং-এর বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad