মেহেরপুরে বেশি দামে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে বেশি দামে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ীকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে বজলু মিয়া নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাংনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় জব্দ করা প্রায় দুই হাজার লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি দরে বিক্রি করা হয়।

অভিযানে জানা যায়, গাংনী শহরের কুষ্টিয়া সড়কে অবস্থিত বজলু ট্রেডার্সে সন্ধ্যার পর থেকে প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। তবে সরকারের নির্ধারিত মূল্য প্রতি লিটার ১০১ টাকা।

যদিও বজলু মিয়া দাবি করেন, তিনি মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে প্রতি লিটার ১১৫ টাকা দরে ডিজেল ক্রয় করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা প্রায় দুই হাজার লিটার ডিজেল ঘটনাস্থলেই উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দরে বিক্রি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর