মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই
মিরপুর মডেল থানা, ফাইল ফটো
Advertisement
Advertisement

 

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে ‘মাহমূদ মানি এক্সচেঞ্জের’ মালিক মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে জনসম্মুখে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।সন্ত্রাসীদের গুলিতে আহত মাহমুদুল মিরপুর ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতায়।

আহত মাহমুদুল জানান, বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা কোমরের বাম পাশে গুলি করে তার ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন

পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্হানীয় একটি হাসপাতালে ও পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

মিরপুর বিভাগের সহকারি উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

পুলিশের মিরপুর জোনের ডিসি মাকছুদুর রহমান জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। শিগগরই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad