মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ

মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ
আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাসটি মহাসড়কের পাশে থামিয়ে রেখে ভেতরেই তাবেজ ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাবেজ বের হওয়ার সুযোগ না পেয়ে মারাত্মকভাবে দগ্ধ হন।

আগুন
মধ্যরাতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: টাইমস

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ও মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহায়তার আগুন নিয়ন্ত্রণে আসে।

শিবালয় থানার সেকেন্ড অফিসার এসআই সুমন চক্রবর্তী বলেন, ‘ফলসাটিয়া এলাকায় থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, আইনি প্রক্রিয়া চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর