মানবসম্পদ উন্নয়নে জোর দিচ্ছে সরকার: ইউজিসি

মানবসম্পদ উন্নয়নে জোর দিচ্ছে সরকার: ইউজিসি
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এখন মানবসম্পদ উন্নয়নকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।

ইউজিসির এই সদস্য বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উচ্চশিক্ষার রূপান্তর। এই লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি এবং শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অতীতে অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন মানবসম্পদ উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বাড়াতে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়গুলোতে সেবার মান, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সহায়তা করবে, যোগ করেন তিনি।

ছবি: সৌজন্যে

তিনি আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউজিসি।

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাউবির আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান সেলিনা জামান ও প্রোগাম অফিসার সুলতানা রাজিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সক্ষমতা বাড়াতে হিট প্রকল্পের আওতায় ইউজিসি এই ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad