ভোট পড়েছে ১১ লাখ, সাড়ে ৪ লাখ নিবন্ধিত ভোট দেননি

ভোট পড়েছে ১১ লাখ, সাড়ে ৪ লাখ নিবন্ধিত ভোট দেননি
Advertisement
Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ১০ লাখ ৯৬ হাজার ২৫০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

যার মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৬১৭ জন প্রবাসী। এছাড়া দেশের ভেতরে (আইসিপিভি) ভোট দিয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬৩৩ জন ভোটার।

নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এবার ভোট দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার পৌঁছলেই কেবল পোস্টাল ব্যালট গণনার আওতায় আসবে।

আরও পড়ুন

ইসির তথ্যানুযায়ী, দেশে ও দেশের বাইরের মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটারকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৫ লাখ ২৮ হাজার ৮৬ জনের জন্য কাছে ব্যালট পাঠানো হয়। যার মধ্যে ১০ লাখ ৯৬ হাজার ২৫০ জন ভোট দিয়েছেন।

সে হিসেবে নিবন্ধনের পরেও ভোট দেননি ৪ লাখ ৩১ হাজার ৮৮১ জন ভোটার।

পোস্টাল ব্যালটে ভোট না দেওয়া প্রবাসীর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৫৭১ জন। অন্যদিকে, দেশের ভেতরে ভোট দেননি ১ লাখ ৮০ হাজার ২৬৫ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর