ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা
বৃষ্টি বাগড়া দিতে পারে রোববার ভারত-পাকিস্তান ম্যাচে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আয়োজকদের আরাধ্য এক লড়াই। দর্শকরাও মুখিয়ে থাকেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠের লড়াইয়ে নামতে দেখতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নানান নাটকীয়তা পেরিয়ে রোববার শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। কিন্তু দর্শকদের আনন্দে বাগড়া দিতে পারে শ্রীলংকার বেরসিক আবহাওয়া আর বৃষ্টি।

বাংলাদেস সময় রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ, টস অনুষ্ঠিত হবে ৭টায়। শ্রীলংকার আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সন্ধ্যায় ম্যাচ শুরুর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে কলম্বোতে। দিনব্যাপী কলম্বোর খেট্টারামা এলাকার তাপমাত্র ৩০ থেকে ৩২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও বিকেল থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ।

আর এমনটা হলে কমে যেতে পারে ম্যাচের দৈর্ঘ্য। কাট অফ টাইম পেরিয়ে গেলে কাটা হবে ওভার। টসও হবে বিলম্বিত। যদিও প্রেমাদাসার ড্রেনেজ ব্যবস্থার সুনাম আছে অল্প সময়েই মাঠে শুকানোর জন্য। সেই হিসেবে ভারী বৃষ্টিপাত হলেও ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা থাকছেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর