ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়’ বলে বর্ণনা করলেও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক জানান, কম্পনটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল বলে মনে হয়েছে। তবে তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ দেখা যায়। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাসকারী এই নিম্নভূমি দ্বীপপুঞ্জটি সক্রিয় আগ্নেয়গিরি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad