বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।


