বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ৮ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেদিন আদালতে ফজলুর রহমানের সব ধরনের একাডেমিক সার্টিফিকেট, বার কাউন্সিলের সনদও নিয়ে যেতে বলা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নেতার বিরুদ্ধে ‘কনটেম্পট অব কোর্টের’ আবেদন দাখিল করে প্রসিকিউশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর