বিএনপি-জামায়াত সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, আহত ১৬

বিএনপি-জামায়াত সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, আহত ১৬
বিএনপি-জামায়াতের সংঘর্ষের পর মিরপুরের পীরেরবাগ এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে গেলে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হন।

কয়েকজনকে মসজিদের ভেতর আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।

আরও পড়ুন

পুলিশের মিরপুর জোনের ডিসি মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় নেতাকর্মীদের উপর হামলার খবর পেয়ে জামায়াত মনোনীত ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার আরমান সেখানে পৌঁছে নেতাকর্মীদের শান্ত থাকতে আহ্বান জানান। এসময় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর