বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

অফিস উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করেছে, তার যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালনা করা হবে।

রিজভী আরও জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এখানে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি দুরূহ কাজ। সেই প্রক্রিয়াটিকে সহজভাবে সম্পন্ন করার লক্ষ্যেই মূলত এই আলাদা অফিসটি নেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর