বরিশালে ফুয়াদের নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর

বরিশালে ফুয়াদের নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর
এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরিশাল-৩ আসনে ১১-দলীয় জোট ও এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা।

বুধবার সকালে জেলার মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ৯টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতকারী বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজারসংলগ্ন এবি পার্টির নির্বাচনী কার্যালয়ে অতর্কিত হামলা চালান। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় সেখানে থাকা কর্মীদের হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান আসাদুজ্জামান ফুয়াদ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা মাধপপাশা ইউনিয়ন বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্থানীয় বিএনপির কতিপয় সন্ত্রাসী এ হামলা চালিয়েছেন। তারা সফিপুর বাটামারা নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন।’ এতে ভোটাররা আতঙ্কে রয়েছেন বলে দাবি করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর