বঙ্গোপসাগরে ট্রলারের সংঘর্ষে জেলে নিহত, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে ট্রলারের সংঘর্ষে জেলে নিহত, নিখোঁজ ১
আহত জেলেদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকালে কুতুবদিয়ার অদূরে সাগর থেকে নিহত জেলের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম আক্তার আলম বাদশা (৫৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ জেলের নাম জিয়াবুল মোহাম্মদ হোসেন।

ট্রলার মালিক ও স্থানীয়রা জানিয়েছেন, কুতুবদিয়ার উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের মালিকানাধীন ট্রলার এফবি নুরুন নাহার-১ নিয়ে গত শুক্রবার ১৫ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। রোববার দুপুরের আগে জেলেরা জাল তোলার সময় দ্রুতগতিতে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলার নুরুন নাহার-১-কে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন।

এ সময় আক্তার আলম বাদশা ঘটনাস্থলে মারা যান এবং জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। আশপাশে থাকা অন্যান্য ট্রলারের সহায়তায় বাকি ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

নিহত ও উদ্ধার হওয়া জেলেরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপকূলে পৌঁছান। পরে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর