ফেনীর বন্যার পানিতে ভাসতে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার

ফেনীর বন্যার পানিতে ভাসতে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার
নিহত নুরুল আলম। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে পেতে রাখা কারেন্ট জাল তুলতে গিয়ে নুরুল আলম (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নুরুল আলম দৌলতপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর বাড়ির পাশে বন্যার পানি থেকে জাল তুলতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায়। পরে সেখানেই তিনি মারা যান।

প্রতিবেশী ফখরুল আলম স্বপনের ভাষ্যমতে, নুরুল আলম কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন, কিছুদিন আগে স্ট্রোকও করেছিলেন। সারা দিন নিখোঁজ থাকার পর বিকেলে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, ‘রাতে বিষয়টি জানতে পেরেছি। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর