ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরের সদরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজয় দাস (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাড়ে সাত রশি গ্রামের আয়নালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় দাস ভাঙ্গা উপজেলার রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে সদরপুরের দিকে যাচ্ছিলেন বিজয় দাস। পথে আয়নালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad