প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হবে।
আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে।
এর আগে, রোববার সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।


