প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত পাঁচ প্রশাসক।
শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সরকার পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।


