পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ফটো
Advertisement
Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৩ সালের শুরুতে ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি পদটি লাভ করেন।

চার মাস আগে, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে দুদক। মামলায় বলা হয়, ডব্লিউএইচও-এর পদে নিয়োগ পাওয়ার প্রচার-প্রচারণার সময় তিনি তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুয়া তথ্য উপস্থাপন করেন। যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারার লঙ্ঘন।

চলতি বছরের জানুয়ারিতে এ বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন।

ডব্লিউএইচও এক বিবৃতিতে জানিয়েছে, সায়মা ওয়াজেদ ছুটিতে থাকাকালে তার দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad