পাহাড়ে অপহৃত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উদ্ধার, আটক ২

পাহাড়ে অপহৃত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উদ্ধার, আটক ২
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অপহরণের পর একইদিনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজী মিডিয়ামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনা বাহিনী।

পানছড়ির মোল্লাপাড়া ব্রিজ  এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলার চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বত্তরা আল রাফি (১১) নামক ওই শিক্ষার্থীকে অপহরণ করে। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করলে খাগড়াছড়ি সদর জোন অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে এদিন বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনা বাহিনীর একটি অভিযানিক দল মোল্লাপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। এ সময়  খাগড়াছড়ির মোহাম্মদপুরের বাদশা মিয়া (২৮) নামক এক অপরণকারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজারে অভিযান চালিয়ে ইটখোলা গ্রামের কামরুল হাসান (৩২) নামক আরেক অপহরণকারীকে আটক করে সেনারা। অপহরণ ঘটনার মুল পরিকল্পনাকারী খাগড়াছড়ির মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালেক মিয়া (মালু) এখনো পালাতক রয়েছেন।

খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পালাতক অপহরণকারীকে ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রোববার রাত ১০টায় সেনাবাহিনীর  আসামিদেরকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর