পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বর্ধিত ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা জানান, তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ বেতন বৃদ্ধি করা হয়নি।
তারা বলেন, অল্প বেতনে অনেক ঘণ্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়।
দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানিয়ে শ্রমিকরা বলেন, বেতন-বোনাস বাড়াতে হবে। দাবি আদায় না হলে বড় আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা।


